মাগুরায় যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম

অস্ত্রসহ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীতমাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া থেকে ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তার বায়েজিদ বোস্তামিকে (২৪) আদালতে পাঠিয়েঠে পুলিশ।

এর আগে শনিবার ভোররাতে সদর উপজেলার মঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া মধ্যপাড়া গ্রাম থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি মরিচা পড়া সিলভার রঙের বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় বায়েজিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, ‘সে আমাদের দলের নতুন সাপোর্টার। কিন্তু আগে বিএনপি করত। সামাজিক বিরোধের জেরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতা করে তাঁকে ধরিয়ে দিয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল। পরে বিএনপির সাথে চলাফেরা করতো এবং এখন জামায়াতকে ফলো করে বলে আমাদের কাছে খবর রয়েছে।’

পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের...
জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত একে অপরের সঙ্গে যুক্ত জোড়া লাগা যমজ দুই কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুম। আধুনিক চিকিৎসায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার...
যশোরের বেনাপোলে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা আক্তার নামে এক শিক্ষার্থী। শোকের মধ্যেও বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে পরীক্ষাকেন্দ্রে যায় সে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
চীনে টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছে লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টার। টাইফুন প্রশিক্ষণ প্রদানের ঘটনা এটিই বিশ্বে প্রথম। এখানকার সেবা নিতে দিনে খরচ হয় ৩ হাজার টাকা। ২০২৫ সালের মে...
তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে...
লোডিং...

এলাকার খবর