বাগেরহাটে ৪৮ ঘণ্টার হরতাল চলছে, ১৬ রুটে যান চলাচল বন্ধ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন চলছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে হরতাল। হরতালের কারণে বুধবার ভোর থেকেই দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান।

টানা হরতালে বাগেরহাট জেলা কার্যত অচল হয়ে পড়েছে। দক্ষিণের অন্তত চার জেলার সঙ্গে বন্ধ আছে সড়ক যোগাযোগ। আসন পুনর্বহালের সমাধানে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস পায়নি আন্দোলনকারীরা।

এদিকে, হরতালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি করার গেজেট প্রকাশের পর প্রতিবাদে ফুঁসে ওঠে জেলার নানা শ্রেণিপেশার মানুষ। প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে হরতালসহ পাঁচদিনের কর্মসূচি দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টানা ৪৮ ঘণ্টার এই হরতাল পালিত হচ্ছে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি আসন করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা।

বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম বলেন, ‘বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা পাঁচদিনের কর্মসূচি পালন করা হচ্ছে। এরমধ্যে হরতালের ডাক ছিল তিনদিনের। গত সোমবার জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। বুধবার ভোর থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। জেলার কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। বাগেরহাটের মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে টহল দিচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।’

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর