হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭৫০ ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে মোট মৃত্যু বেড়ে ৭৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪১০।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু সাড়ে ৭ শ ছাড়াল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৩ হাজার ৪১০। আর নুতন করে ৭০২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬০১ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ হাজার ৪৯১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৯ হাজার ৭৬২ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৭৫০ জনের মৃত্যু এবং ১ লাখ ৯ হাজারের বেশি আক্রান্তের তথ্য...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে পৌঁছেছে।
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু ও ৭৯৬ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ৭৪১। নতুন করে ৯৪৭ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন।
‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধীদলীয়...
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ষষ্ঠ শ্রেণির এক ১৪ বছর বয়সী কিশোরী ২৭ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনায়...
আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর