কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বাড়ায় তলিয়েছে ৪০ গ্রাম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৬০ হাজার মানুষ।

পানির নিচে তলিয়ে গেছে প্রায় ৪৭০ একর ফসলি জমিসহ চলাচলের মূল রাস্তাঘাট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বন্ধ রয়েছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। 

এদিকে প্লাবিত এলাকাগুলোতে তীব্র শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে ধান, পাট, কলা ও সবজির বাগানসহ কোটি কোটি টাকার ফসল। 

চিলমারী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় শিক্ষকরা জানান, দুর্গত এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোয় এবং গো-খাদ্যের সংকট থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। 

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া পদ্মার পানি আগামী দু-একদিনের মধ্যে কমতে শুরু করবে।

দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
‎‎গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের মিনহাজুল কুরআন...
দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আগামী নভেম্বরে। প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন পর্ব শুরু হবে। সাতটি ধাপে স্থানীয় সরকার...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘কিং চান্দা’ নামে পরিচিত। সোমবার মাছটি মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে এটি...
লোডিং...

এলাকার খবর