জামালপুরের নারিকেলীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০২:৪২ পিএম

জামালপুর সদরের নারিকেলীতে প্রধান শিক্ষক ফজলুল হক নামের এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে বিদ্যালয়ের শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ও বাজার এলাকায় এই বিক্ষোভ করা হয়। 

এসময় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাইমা ইসলাম রুমু বলেন, ‘প্রধান শিক্ষক ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসে ধূমপান করেন। এছাড়াও তিনি নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুণ্ন করেছেন।’

দশম শ্রেণির শিক্ষার্থী শাহিদা সাবা সিনথি বলে, ‘প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠনের সময় নানাভাবে অসৎ উপায়ে টাকা নিয়েছেন। আমাদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এমন প্রধান শিক্ষক আমরা চাই না।’

বিক্ষোভে বিদ্যালয়ের শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনদশম শ্রেণির ছাত্রী মেঘলা বলে, ‘যে পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, সে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম করেই যাব। আমরা ক্লাসে প্রবেশ করব। আমরা ক্লাস বর্জন করব।’

এদিকে বিক্ষোভের সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুল হক। এ ছাড়াও বন্ধ পাওয়া যায় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর। তিনি টানা ১০ বছরের অধিক সময় বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উত্তরের জেলা কুড়িগ্রামে আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 
ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশিদের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও তাঁর নির্বাচনী এলাকার দুই উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রাম...
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। 
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনা করতে ইরানের প্রতিনিধিদলের পর এবার সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, এক সপ্তাহে তার সফরের পরিকল্পনায় বেশ কয়েকবার...
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে দখল করে রাখা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার একজন ক্যামেরাম্যান ও অন্তত একজন শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকারীদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ফিফা বিশ্বকাপে ভোজেনিয়ার নৈপুণ্যে স্পেনকে গোলশূন্য রুখে দেয় নবাগত কেপ ভার্দে। ম্যাচ শেষে মায়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন ভোজেনিয়া। এরপরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 
লোডিং...

এলাকার খবর