কিশোরগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পান্নাউল্লাহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার চেলে জুয়েল মিয়া এবং শম্ভুপুর গ্রামের হোসেন আলীর ছেলে কাইয়ুম মিয়া। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন নির্মাণশ্রমিক জুয়েলসহ আরও দুইজন। অটোরিকশাটি পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠতে গেলে ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন বাকি তিনজন।

পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশার চালক কাইয়ুম মিয়া। বাকি দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে...
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘণ্টা পর এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার...
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু ভর্তি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরও...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনের চাপায় জাহাঙ্গীর আলম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর