ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

পাবনায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মোজাহার মোল্লা (৭২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বেড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

মোজাহার মোল্লা উপজেলার বড় পায়না মহল্লার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হারুন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় মোজাহার মোল্লাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন। 

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরমধ্যেই একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।’

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি...
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এর আগে তাঁর প্রাইভেট কারে গুলি চালিয়ে পথ রোধ করা হয়। 
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভাইরাল সেই সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’কে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। 
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর