চাঁপাইনবাবগঞ্জে বিএনএমর নির্বাচনী অফিসে আগুন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ এএম

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) একটি নির্বাচনী প্রচার অফিসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে।

দলটির প্রার্থী আব্দুল মতিন পরিকল্পিত অগ্নিসংযোগ বলে দাবি করলেও পুলিশ বলছে, এখনও তা নিশ্চিত নয়।

আব্দুল মতিন বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা ভোটারদের ভয়ভীতি দেখাতে নির্বাচনী অফিসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। আগুনে অফিসে থাকা পোস্টার-ফেস্টুনসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও কর্মী-সমর্থকেরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নির্বাচনী অফিসের মেঝেতে বসার জন্য রাখা খড়ে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে নির্বাচনী অফিসটি পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান মিন্টু রহমান। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর