সিরাজগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

সিরাজগঞ্জে নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা এলাকার নিজ বাসা থেকে গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতেরা হলেন—কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদের হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনেরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নূরে আলম বলেন, গত দুদিন ধরে নিহতদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় স্বজনেরা। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদের কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার দিনের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নতুন স্থাপিত একটি পানির পাম্পের পাইপলাইনে গ্যাসসদৃশ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পাম্পের পানিতে আগুন দিলেই জ্বলে উঠছে। আর এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর