জয়পুরহাটে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন 

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

জয়পুরহাটে অর্থোপেডিক চিকিৎসক আতাউল হকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী রোগী। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই রোগী।

ভুক্তভোগীর নাম আবু হায়াত। তিনি জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আবু হায়াতের স্ত্রী মুক্তি বেগম, একই গ্রামের রুম্মন হোসেন, আমজাদ হোসেনসহ  এলাকাবাসী।

আবু হয়াতের অভিযোগ, দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি ডা. আতাউল হকের কাছে যান। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ দেড় লাখ টাকা নিয়ে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান করেন। সেই থেকে তিনি ডা. আতাউল হকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে থাকেন।  

আবু হায়াত জানান,  এরই এক পর্যায়ে আমার ক্ষতস্থানে পচন ধরে  হাড় পর্যন্ত ঘা হয়। এরপর  ডা. আতাউল হক  নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন। এরই মধ্যে আমার খরচ হয় আরও প্রায় দুই লাখ টাকা। এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এখন আমি নিঃস্ব সহায় সম্বলহীন। এরপরও আমি পঙ্গুত্ববরন করতে চলেছি। আমি ক্ষতি পূরণসহ ডা. আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

এ বিষয়ে ডা. আতাউল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আবু হায়াত অন্য কোথাও চিকিৎসা নিয়ে যখন আমার কাছে চিকিৎসা নিতে আসেন, তখন তার পায়ের ক্ষতস্থানে ইনফেকশন ছিল, অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাকে আমি ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেই। কিন্তু তিনি  ঢাকা চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকার কথা জানান। এ অবস্থায় আমার কাছে বারবার আসলে মানবিক কারণে আমি শুধু ড্রেসিং করে ওষুধ লিখে দিতাম মাত্র।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর