রাজশাহী রেলস্টেশনের ওয়াসফিডোর সামনে পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকের এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। তবে ট্রেনগুলোয় যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।
রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল আলম বলেন, ‘আজ দুপুরে ওয়াসফিডে থেকে একটি ট্রেন বের হচ্ছিল। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। মূলত, পয়েন্ট সমানের ভুলের কারণেই এমন সংঘর্ষ হয়েছে বলে উল্লেখ করেন রেল কর্মকর্তারা।’
স্টেশন ম্যানেজার আরও বলেন, ‘দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা হয়নি। যেহেতু ট্রেনের বগি রেকে পড়েছে, এখন রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না।’
রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, ‘ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। স্টেশনে আউটলাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে।’



