কেন্দ্রে গিয়ে ৯২ বয়সী ছাকেয়া জানলেন ভোটার তালিকায় তাঁর নামই নেই

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান ৯২ বয়সের ছাকেয়া বেওয়া। কিন্তু ভোটকেন্দ্র গিয়ে জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তা না দিতে পেরে হাতাশা প্রকাশ করেছেন স্বজনেরা।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান ৯২ বয়সের ছাকেয়া বেওয়া। কিন্তু ভোটকেন্দ্র গিয়ে জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তা না দিতে পেরে হাতাশা প্রকাশ করেছেন স্বজনেরা।

সিরাজগঞ্জ-২ আসনের সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, ভোটার তালিকার ২৭২ নম্বর সিরিয়ালে ছাকেয়া বেওয়ার নামের জায়গায় ‘কর্তন করা হয়েছে’ এমন লেখা দেখা যায়।

ছাকেয়া বেওয়ার নাতি রাশিদুল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে ভোট দেয়নি তাঁর অসুস্থ দাদি। এবার ভোট দেওয়ার ইচ্ছে পোষণ করলে তাঁকে নিয়ে ভোট কেন্দ্রে যান তারা। দীর্ঘসারি অতিক্রম করে বুথে গিয়ে দেখেন ভোটার তালিকায় তার দাদির নাম নেই।

রাশিদুল ইসলাম বলেন, হোসেনপুর ১১ নম্বর ওয়ার্ডের নিবাসী আমার দাদি। তিনি সুস্থ শরীরে হেঁটে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার পরও তাঁর নাম পাওয়া যায়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। নাগরিকের ভোটাধিকার হরণ করা সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘনের শামিল। বিষয়টি দ্রুত তদন্ত করে তার সঠিক ভোটাধিকার পুনর্বহাল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কাম্য।’

এ বিষয়ে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মাহফুজুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা থেকে তাঁর নাম কর্তন করা হয়েছে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। নিয়ম অনুযায়ী যেহেতু তিনি তালিকাভুক্ত নন, সেহেতু তার ভোট আমরা নিতে পারছি না। বিষয়টি আমারও খারাপ লাগছে, এরকম একজন বয়স্ক মানুষ অসুস্থ শরীরে ভোট দিতে এসেছেন কিন্তু আমরা তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারলাম না।’ 

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
লোডিং...

এলাকার খবর