দিনাজপুর অটোভ্যান–মোটরসাইকেলের সংঘর্ষে ২ কিশোর নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও অপর একজন কিশোর নিহত হয়েছে। উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কের চৌরিয়া নামকস্থানে রোববার সন্ধ্যায় ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– পুরুইল গ্রামের ভিখারী দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (১৬) ও একই উপজেলার চৌরিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু মিয়া (১৫)। তারা দুজন স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যান সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলে থাকা বিনয় চন্দ্র। এ সময় গুরুতর আহত অবস্থায় জিতু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, ‘সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর