দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম

দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনদিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ট্রাকচালক গোলাম রব্বানী (৫০) ও চালকের সহকারী রেজওয়ান (৩৫)। তারা দুজনের বাড়ি জয়পুরহাট সদরে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সারবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। পথে টিঅ্যান্ডটি মোড় এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী মৃত্যু হয়।

ঘটনার পরপরই সারবোঝাই ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে–মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে দুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে–মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে দুজনকে উদ্ধার করেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনবিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ভোর ৬টার দিকে উপজেলার মহাসড়কের ওই এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি।’

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। সারবোঝাই ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর