নীলফামারীতে হজে পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৫:৪১ পিএম

নীলফামারীতে হজে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নুরুল্ল্যা ওরফে বুলবুল সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার মাওলানা ইউসুফ আলীর ছেলে ও দক্ষিণ সোনাখূলী কামিল মাদ্রাসার প্রভাষক এবং আবু সাঈদ ওরফে জমির হাফেজ ইটাখোলা এলাকার মৃত ওমর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

এদিকে গ্রেপ্তারকৃতরা প্রতারণার কথা স্বীকার করলে আরও ১২ জন ভূক্তভোগী থানায় এসে অভিযুক্তদের নামে নালিশ জানায়।

অগ্রণী ব্যাংক সৈয়দপুর শাখার সিনিয়র অফিসার কাজী রায়হানুজ্জামান রোমান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে রোমান জানান, গ্রেপ্তার নুরুল্ল্যার সঙ্গে ব্যাংকে পরিচয় হয় হজের মোয়াল্লেম হিসেবে। সেই সূত্র ধরে তিনি তাঁর মা ও নিজে হজে যাওয়ার জন্য নিবন্ধন ফি ও খরচ বাবদ ব্যাংক চেকের মাধ্যমে নুরুল্ল্যাকে মোট ১২ লাখ ৪২ হাজার টাকা দেন। এদিকে হজের সকল প্রস্তুতি থাকলেও ভিসা দিতে গড়িমসি করে নুরুল্ল্যা ও তাঁর সহযোগীরা। একপর্যেয়ে ১০ জুন জানায় তাঁরা আর ভিসা দিতে পারবে না।

ভুক্তভোগী রোমানের মতো প্রতারণার শিকার হয়েছে আরও ১২ জন। তাঁদের অভিযোগ, নুরুল্ল্যাহ হজে পাঠেনোর সকল ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও ১৩ জনের কাছে প্রায় ১ কোটি টাকা আত্বসাৎ করেছে।

নীলফামারী সদর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী বলেন, ‘আমি ও আমার স্ত্রী হজে যাওয়ার জন্যে মোয়াল্লেম নুরুল্ল্যার মাধ্যমে নিবন্ধন ও টাকা জমার জন্য মোট ১২ লাখ টাকা দেই। নুরুল্ল্যার কথা মতো আমারা সকল প্রস্ততি শেষ করে ,এলাকার সাধারণ মানুষ-আত্মীয়দের কাছে দোয়া চাই। এহরামের কাপড়, লাগেজ ও শুকনো খাবার কিনে হাজী ক্যাম্পে যাই। প্রথমদিন ভিসা হয়নি জানালেও পরেরদিন হবে জানিয়ে হাজী ক্যাম্প থেকে বিদায় দেয় অভিযুক্তর সহযোগীরা। কিন্তু পরের দির আর তাঁদের দেখা মেলেনি। আমরা অনেকটা মান-সম্মানের প্রশ্নে পড়ে গেছি । আমরা টাকা ফেরত চাই, একইসঙ্গে প্রতারকদের শাস্তি চাই।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, ‘ব্যাংক কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল্ল্যা ওরফে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর সহযোগী আবু সাঈদকেও গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর