লালমনিরহাটে স্থানীয় নেতার বাড়িতে মিলল অগ্নিদগ্ধ ৬ মরদেহ

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

লালমনিরহাটে স্থানীয় এক নেতার বাড়ি থেকে অগ্নিদগ্ধ ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সাখাওয়াত হোসেন সুমন খান নামের এক নেতার বাড়ি থেকে অগ্নিদগ্ধ মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

জানা গেছে, গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় আনন্দ-উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। ২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বাড়ি, জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ি থেকে সোমবার রাতে অগ্নিদগ্ধ ৬টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এরা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহত হলেন- মৃত. জাহিদুল ইসলামের ছেলে তন্ময় আহমেদ, সাইদুল ইসলাম মিঠুলের ছেলে শ্রাবণ, সেকেন্দার আলির ছেলে জনি, রেজাউল কবীর সরকারের ছেলে রাজিবুল করিম, জিয়াউর রহমানের ছেলে রাদিক হোসেন রসো। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ওসি ওমর ফারুক বলনে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর