কুড়িগ্রামে দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘ভারতীয়’ শকুনের, বনে অবমুক্ত 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে বিপন্ন প্রজাতির একটি শকুনের দেখা মিলেছে। শকুনটিকে গতকাল বুধবার বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে দেখা যায়। পরে শকুনটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

শকুনটি ভারতের পাহাড়ি এলাকা থেকে উড়ে এসেছিল বলে মনে করছে স্থানীয়রা। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে শৈলমারী ডাংগুয়া পাড়ার মো. মাছুম আলীর টিনের চালে অবস্থান নেয়। পরে মাছুম আলীসহ কয়েক যুবক শকুনটিকে ধরে পায়ে দড়ি বেঁধে আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।

মাছুম আলী বলেন, ‘শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সঙ্গে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।’

IMG-20241226-WA0014

বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন, ‘দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘শীতকালে আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে। এসব পাখিকে না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’

বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের...
জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত একে অপরের সঙ্গে যুক্ত জোড়া লাগা যমজ দুই কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুম। আধুনিক চিকিৎসায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার...
যশোরের বেনাপোলে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা আক্তার নামে এক শিক্ষার্থী। শোকের মধ্যেও বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে পরীক্ষাকেন্দ্রে যায় সে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার...
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
চীনে টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছে লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টার। টাইফুন প্রশিক্ষণ প্রদানের ঘটনা এটিই বিশ্বে প্রথম। এখানকার সেবা নিতে দিনে খরচ হয় ৩ হাজার টাকা। ২০২৫ সালের মে...
তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে...
লোডিং...

এলাকার খবর