নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:১৯ পিএম

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেতুলতলা রেলঘুনটিতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পলাশবাড়ী এলাকার জ্ঞানদাস কানাইঘাট তেতুলতলা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ (৪০) রায় এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)।

স্থানীয়রা জানান, আজ সকালে তারা দুই ভাই মিলে কাজের উদ্দেশ্যে বের হন। রেললাইন পারাপারের সময় অরক্ষিত রেলক্রসিংটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওই ক্রসিংয়ের দুই পাশে বাজার হাওয়ায় রেললাইন পাড় হাওয়ার সময় কোনো কিছু দেখা যায় না। এর ফলে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের এই সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর