জুলাই শহীদ দিবস, রংপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে নানা আয়োজন 

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৩:১৩ পিএম

নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবসের’ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী ও রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সকাল থেকে শহীদের কবরের চারপাশে নীরবতা ভাঙে কান্না, শোক আর শ্রদ্ধার স্রোতে। শহীদ আবু সাঈদের কবরের পাশে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন তাঁর মা-বাবা, শিক্ষক, সহপাঠী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণ। জুলাই আন্দোলনের এ নায়কের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে বাবনপুর গ্রামে ঢল নামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের।

শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন শহীদের বাবা-মা। কাঁপা গলায় শুধু বলেন, ‘আমার ছেলে কোনো অন্যায় করেনি। তার হত্যার বিচার চাই। তার ত্যাগ যেন বৃথা না যায়।’

অনুষ্ঠানটি উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে শ্রদ্ধা জানান।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং বিশেষ অতিথি রংপুরের ২১ জন শহীদ পরিবারের সদস্যরা। আয়োজনে অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

তবে আরও দুই উপদেষ্টা উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি। 

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন– আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য ড. তানজীমউদ্দীন খানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

আবু সাঈদের শহীদ হওয়ার স্থানকে শহীদ আবু সাঈদ চত্বর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পর বিশ্ববিদ্যালয় গেটের উল্টো দিকে আবু সাঈদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘শহীদ আবু সাঈদের আত্মদান এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর স্মৃতিকে সংরক্ষণে নিরবচ্ছিন্ন কাজ করছি। তাঁর হত্যার বিচার দ্রুত হোক– এটাই আমাদের দাবি।’

এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর