রংপুরে ২ মাসে অ্যানথ্রাক্সে শতাধিক গরুর মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক মানুষ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম

রংপুরে গত দুই মাসে অ্যানথ্রাক্স রোগে মারা গেছে শতাধিক গরু। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটা অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। রংপুর ছাড়াও এই রোগ ছড়িয়ে পড়েছে মেহেরপুরসহ কয়েক জেলায়।

গত দুই মাসে অ্যানথ্রাক্সের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে রংপুরে। এসময়ে মারা গেছে আক্রান্ত শতাধিক পশু। আর পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। এর মধ্যে পীরগাছায় মারা গেছেন ২ জন।

এদিকে, মেহেরপুরের তিন উপজেলায় এবার অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন ৪৬৪ ব্যক্তি। এদের মধ্যে প্রায় সবাই গাংনী উপজেলার। কিন্তু এই রোগ মানব শরীরে সংক্রমণের বিষয়ে পরিষ্কার ধারণা নেই বেশিরভাগ মানুষের। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গরু, ছাগল, ভেড়াসহ অন্য প্রাণীর শরীরে ক্ষত তৈরি করে, ঢুকে পড়ে ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া। পরে তা আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে তিনটি উপায়ে। পশুর পরিচর্যাকারীর ত্বকে ক্ষতের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর শ্বাস-প্রশ্বাসে এবং আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে।

রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন বলেন, ‘প্রায় দেড় মাস আগে থেকেই অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে লোকজন হাসপাতালে আসছিল। মূলত তারা বহির্বিভাগেই চিকিৎসা নিয়েছে। যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অনেকেই এখন সুস্থ।’

অ্যানথ্রাক্স সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ালেও, চিকিৎসকরা বলছেন, প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ বলেন, ‘অ্যানথ্রাক্সের চিকিৎসা সহজলভ্য এবং এতে মৃত্যু ঝুঁকি তেমন একটা নেই। কিন্তু সংক্রমণ ঠেকাতে অসুস্থ গরু বা ছাগল জবাই বন্ধ করা নিশ্চিত করতে হবে। এমনকি অসুস্থ প্রাণী মারা গেলে ঝুঁকি এড়াতে মাটির গভীরে পুতে ফেলতে হবে।’

ভয়ংকর সংক্রমণ হলেও অ্যানথ্রাক্স প্রতিরোধে পশুকে নিয়মিত টিকা দেওয়া, অসুস্থ পশুর মাংস না খাওয়া, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি। পানি ঢুকছে নদীতীরবর্তী নিচু এলাকায়। তিস্তার পানি বেড়ে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার দুপুর ১২টা...
ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা...
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর