দিনাজপুরে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

দিনাজপুরের নসিপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর–পঞ্চগড় মহাসড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কাহারোলের কান্তজিউ মন্দিরের রাস মেলা উৎসবে যাচ্ছিল। এ সময় গম গবেষণা কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, সাধারণত গেটলক বাসগুলো নির্দিষ্ট সময় মেনে চলাচল করে। পথে অন্যান্য এলাকায় যত্রতত্র যাত্রী তুলে সময় নষ্ট করে পরে দিনাজপুরের কাছে এসে দ্রুতগতিতে চলাচল করে, যাতে তারা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে। বাসগুলোর অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল করিম দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাড়িচালক নুর...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে...
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির সর্বশেষ প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বাস ও প্রাইভেটকারের...
লোডিং...

এলাকার খবর