হাইকোর্টের রায়

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলায় জেএমবি’র দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে। 

সকালে বিচারপতি জাফর আহমেদ ও সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে ২০১৮ সালের ১৮ মার্চ ৭ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন রংপুরের আদালত। সেসময় চাঞ্চল্যকর এই মামলায় ৬ জনকে খালাস দেওয়া হয়েছিল।  

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। 

নিহত রহমত আলী তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী ও মাজারের খাদেম ছিলেন। তার বাড়িতে দরবার শরিফ ছিল। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। 

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
নারায়ণগঞ্জে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
আগামীকাল সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। আমানতকারীরা সম্পূর্ণ মূল অর্থ তুললে, কোনো মুনাফা পাবেন না। 
নোয়াখালী শহরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে না পেয়ে রাতেই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। অভিযুক্ত...
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর