তিস্তা নিয়ে ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট এখন শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনুমোদনের পর অর্থ পরিকল্পনা মন্ত্রীর স্বাক্ষর সাপেক্ষে পরবর্তী ৯ থেকে ১০ মাস দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে ডিপিপি তৈরি করা হবে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা প্রকল্প এলাকায় এর শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার নীলফামারী ও লালমনিরহাট তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব তথ্য জানান। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তাকে নিয়ে দেশি-বিদেশি কোনো অপশক্তি বা চক্র কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ 

এছাড়া যত্রতত্র ও ইচ্ছামতো অবৈধ বালু উত্তোলন বন্ধে আইডাব্লিউএম সংস্থার মাধ্যমে কোন কোন নদীতে বালু তোলা যাবে বা যাবে না তার তালিকা তৈরি করে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে...
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রায় এক লাখের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন জামায়াতের দেলোয়ার হোসেনকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৫টি...
পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে...
দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা...
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী আবু ইউসুফ জীবন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর আজ...
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয়...
লোডিং...

এলাকার খবর