দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: কায়সার কামাল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম

দুর্নীতির কারণে বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশ এখনো অনগ্রসর হিসেবে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দেশ দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। স্কুলের ফিডিং কর্মসূচিতে ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার কারণে দুর্নীতির বিষয়টি আমাকে কষ্ট দেয়। শুধু শিক্ষাখাতে নয়, সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি।’

ডেপুটি স্পিকার বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের মহান পুরুষেরা দেশকে স্বাধীন করেছিলেন একটি সুন্দর, সাম্য ও শান্তির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, খ্রিষ্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. জি কে গউছ, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মজিদ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে...
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। 
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে...
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয়...
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর