হবিগঞ্জে ছোট ভাইয়ের ‘ছুরিকাঘাতে’ বড় ভাইয়ের মৃত্যু 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছুরিকাঘাতে নওশাদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই জুহেদ মিয়ার ছুরিকাঘাতে নিহত হন নওশাদ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন জুহেদ মিয়া। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দোয়াখানী মহল্লা এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নওশাদ কবিরাজি করতেন। তিনি উপজেলার দোয়াখানী মহল্লার কিম্মতআলীর ছেলে। নওশাদের সঙ্গে তাঁর ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুহেদ উত্তেজিত হয়ে নওশাদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বা‌নিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইস‌লাম বলেন, তা‌দের বাড়ির সীমানা নি‌য়ে বি‌রোধ ছিল। এখনও মামলা হয়‌নি। মামলা প‌ক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর