সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে শরীরচর্চার বিকল্প নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যুবসমাজকে মাদক, সামাজিক অপরাধ ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে খেলাধুলা, বডিবিল্ডিং ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শরীরচর্চা তরুণদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে বলেও উল্লেখ করেন তিনি।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

যুবসমাজকে মাদক, সামাজিক অপরাধ ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে খেলাধুলা, বডিবিল্ডিং ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শরীরচর্চা তরুণদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে বলেও উল্লেখ করেন তিনি। আজ শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ ২০২৬—জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বডিবিল্ডিং শুধু পেশি গঠনের বিষয় নয়, এটি একটি সুশৃঙ্খল জীবনদর্শন। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায় তরুণদের শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। তরুণদের মাদকের পরিবর্তে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত বিজয়ী তিনি, যিনি প্রতিদিন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। প্রতিমন্ত্রী বিজয়ীদের অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। এ ধরনের আয়োজন সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিচারকমণ্ডলীর সদস্য ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

ধানমন্ডিতে আবাহনী মাঠ নামে সুপরিচিত মাঠের মালিকানা হারিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাব একাধিক শর্ত ভাঙায়, ধানমন্ডির দুটি মাঠের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে যুব ও...
আগামী ৩০ মার্চ প্রথমবারের মতো ক্রীড়া ভাতা পেতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদরা। সরকারি বেতন কাঠামোর আওতায় এই ‘ক্রীড়া ভাতা’ প্রদান করা হবে। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে...
ত্রয়োদশ সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। নির্বাচনের আগে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নাম সবচেয়ে বেশি শোনা গেলেও ভোটে হেরে যাওয়ায় সেই...
প্রথমবার চালু হওয়া এ পুরস্কার যে এবার ট্রাম্পই জিততে চলেছেন, সেটা অনেকটাই অনুমেয় ছিল। ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘনিষ্ঠতা অনেকটাই ওপেন সিক্রেট। এছাড়া এর আগে ট্রাম্প যখন নোবেল শান্তি...
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ...
লোডিং...

এলাকার খবর