জাতীয় উদ্যানের জমি দখলে নিয়ে সাবেক কৃষিমন্ত্রীর লেবু বাগান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জমি দখল করে লেবু বাগান করেছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। সম্প্রতি জাতীয় উদ্যানের দখল হওয়া সেই পাঁচ একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ।  

উদ্ধারকৃত জায়গায় লাগানো হয়েছে ফলদ ও বনজ গাছের চারা। লাউয়াছড়া বনের সব অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি স্থানীয়দের। 

বন বিভাগের এক কর্মী বলেন, স্থানীয় এমপির লোকজন এই জায়গা দেখা শোনা করত আর কি। এখন আমরা এই জায়গায় বাগান কর্তন করে গাছের চারা লাগায় দিছি। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, এই জমি উদ্ধার করে গাছপালা লাগানোয় এখানকার বন্যপ্রাণীর জন্য ভালো হবে। 
 
বন বিভাগের দাবি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তারা জমি উদ্ধারের উদ্যোগ নিলেও সফল হননি। বর্তমানে উদ্ধারকৃত জায়গায় ৯ প্রজাতির প্রায় ৫ হাজার ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়েছে।

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘জায়গাটা দখলে ছিল। বন্যপ্রাণীর জন্য উপকারী নয় প্রজাতির চারা লাগিয়ে আমরা জায়গাটি পুনরুদ্ধার করেছি।’ 
  
লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারপাশে আরও জমি অবৈধভাবে দখলে রেখেছে ভূমিদস্যুরা। সেগুলো উদ্ধারের দাবি স্থানীয়দের।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরে জলাবদ্ধতার কারণে অনিশ্চিত চলতি মৌসুমের আমন আবাদ। চারা রোপণের সময় পেরিয়ে গেলেও এখনও পানির নিচে সাড়ে ৩ হাজার হেক্টর জমি। দ্রুত পানি না কমলে বড় ক্ষতির শঙ্কায় কৃষকরা।...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর