লাউয়াছড়া উদ্যানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা কালনী এক্সপ্রেসের

আপডেট : ২৯ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ রেলপথে বিশাল একটি গাছ ভেঙে পড়লে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পায় ট্রেনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উদ্যান এলাকার রেলপথে হঠাৎ একটি বড় গাছ ভেঙে লাইনের ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কালনী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছায়। তবে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন, যার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা হয়নি।

এদিকে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাইনের ওপর থেকে গাছ সরাতে কাজ করে উদ্ধারকারী দল। কিছুক্ষণ পর রেল চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ম্যানেজার সাখাওয়াত হোসেন ইনডিপেনডেন্ট টিভিকে বলেন, 'ঝড়ের কারণে লাউয়াছড়া বনের ভেতর একটি গাছ রেল লাইনের উপর পড়ে যায়৷ চালক  সাথে সাথে রেল থামাতে সক্ষম হন। তাই কোনো দুর্ঘটনা হয়নি। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।'

উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকাটি ঘন জঙ্গল ও উঁচুনীচু ভূমি অধ্যুষিত হওয়ায় বর্ষা বা ঝড়ো আবহাওয়ায় গাছপালা ভেঙে রেললাইনে পড়ার আশঙ্কা থাকে। এরআগে একাধিকবার এমন ঘটনা হয়েছে। গতবছর একই এলাকায় গাছ পড়ে রেলের ৩টি বগি লাইনচ্যুত হয়।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর