থমকে আছে সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণকাজ, ৫ বছরে অগ্রগতি ২০ ভাগ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৯ এএম

দুর্নীতি আর অনিয়মের কারণে থমকে আছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণকাজ। পাঁচ বছরে প্রকল্পের কাজ হয়েছে মাত্র ২০ ভাগ। এর মধ্যেই প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজসে অগ্রিম বিল হিসেবে ২১২ কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর বন্ধ আছে নির্মাণকাজ।

২০০২ সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়। কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সময়মত চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে সংকট সমাধানের পর ২০১৩ সালে সিলেট-লন্ডন-ম্যানচেস্টার, সিলেট-দুবাই, সিলেট-জেদ্দা-মদিনা সরাসরি ফ্লাইট চালু হয়।

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ বলেন, ২০২০ সালে বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে ২ হাজার ১১৬ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্প শুরু হয়। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, গত ৫ বছরে অগ্রগতি মাত্র ২০ ভাগ। অথচ তুলে নেওয়া হয়েছে ২১২ কোটি টাকা।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রকল্পে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সিলেট অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, সিলেট অঞ্চলের অন্তত ২৫ লাখ মানুষ থাকেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর