পালিয়ে বিয়ে, বরের ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ 

হবিগঞ্জের বানিয়াচংয়ে পালিয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে কনে পক্ষের লোকজনের হামলায় বরের ছোট ভাই সাদেক মিয়া নিহত হয়েছেন।

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে বরের ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কনে পক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মন্দরী ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাদেক মিয়া চৌধুরী। তিনি ওই গ্রামের লেবু মিয়া চৌধুরী ছেলে এবং বরের ছোট ভাই।

পুলিশ ও স্বজনেরা জানায়, লেবু মিয়ার ছেলে এনায়েত মিয়া প্রতিবেশী সরাজ মোল্লার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। তবে এ বিয়ে মেনে নেয়নি সরাজ মোল্লা ও তাঁর পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার বিকেলে সরাজ মোল্লার ছেলে রিহাত মিয়াসহ কয়েকজন লেবু মিয়ার ছোট ছেলে সাদেক মিয়াকে বাড়ির পাশে পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, প্রেমঘটিত একটি বিয়েকে কেন্দ্র করে বরের ছোট ভাইকে কনে পক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ ব‌্যাপ‌রে প‌রিবা‌রের পক্ষ থে‌কে মামলা দা‌য়ের করেনি। তবে ময়নাতদ‌ন্তের পর মামলা দা‌য়ের করা হ‌বে বলে জানান পরিবারের বরাত দিয়ে জানান এই পুলিশের কর্মকর্তা।

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর