হবিগঞ্জে কৃষক হত্যা: ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মারুফ গ্রেপ্তার

পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের বিরোধ চলছিল।

 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৫ এএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৯। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মারুফ তালুকদার (৩০) পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের বিরোধ চলছিল।

গত শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের কাছে মাহফুজ মিয়াকে একা পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার হাত–পায়ের রগ কেটে যায়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে তিনি মারা যান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব–৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে আটক করা হয়েছে। ইয়াহিয়াসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর