এক লাখ সাইবার যোদ্ধা তৈরি করবে আওয়ামী লীগ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৪:১১ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও দলের বিরুদ্ধে অপপ্রচার রুখতে এক লাখ সাইবার যোদ্ধা তৈরি করবে আওয়ামী লীগ। দলের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির তত্ত্বাবধানে শুরুতে প্রায় দশ হাজার সাইবার যোদ্ধাকে ট্রেনিং দেবেন বিশেষজ্ঞরা।

এক বছরের মধ্যে তৈরি হবে এক লাখ যোদ্ধা। যাদের কাজ হবে গুজব, অপপ্রচার, উস্কানীমূলক বক্তব্য, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করা।

সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার ছাড়াও অনেকেই ব্যস্ত ইউটিউব চ্যানেলে। এসব মাধ্যমে প্রতিনিয়ত শেয়ার হচ্ছে তথ্য, কিন্ত সেটি কতটুকু সত্য তা যাচাইয়ের আগেই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, এসব মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভেতর ও বাইরের এসব ষড়যন্ত্র মোকাবিলা করা।

সেজন্য আঁটসাঁট বেঁধে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এক বছরের মধ্যে এক লাখ প্রশিক্ষিত সাইবার যোদ্ধা প্রস্তুত করা হচ্ছে। শুরুতে প্রশিক্ষণ পাচ্ছে ৭১৮৫ জন। এদের বেছে নেয়া হচ্ছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ থেকে।

সাইবার যোদ্ধা তৈরিতে সহযোগিতা করবে দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন- সিআরআই।

/এম-আই/
যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা...
এক বছর পূর্ণ করেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ২০২৫ সালে বৈদ্যুতিক পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টির বেশি পণ্য...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে...
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬
তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং...
সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
দেশে অরাজকতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গত কয়েক দিনের নাশকতায় সংসদে উদ্বেগ জানান বিরোধী দলের নেতারা। এ নিয়ে...
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী সিনেমা থেকে শুরু করে যুদ্ধ, শৈশব, স্বপ্ন আর মানবিক সম্পর্কের গল্প—বৈচিত্র্যময় ১৭টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহা চলচ্চিত্র উৎসবের ‘আজিয়াল ফিল্ম কম্পিটিশন’।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর