রেড জোনে ৯ ব্যাংক, ইয়োলোতে ২৯

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে দেশের ৯টি ব্যাংক রেড জোনে আছে। আর ইয়েলো জোনে আছে ২৯টি এবং গ্রিন জোনে আছে ১৬টি ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ অর্ধবার্ষিক পারফরেমেন্সের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে ভঙ্গুর আর্থিক দশা বোঝানো হয়েছে রেড জোন দিয়ে। গ্রিন জোন সূচকের দিক থেকে ভাল পারফরমেন্সকে বোঝায় এবং ইয়োলো জোন মধ্যবর্তী অবস্থানকে বোঝায়।

প্রতিবেদন অনুযায়ী রেড জোনে আছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক লিমিটেড ও এবি ব্যাংক লিমিটেড।

ইয়োলো জোনে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মেঘনা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক ও পূবালী ব্যাংক।

গ্রিন জোনে আছে, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, হাবিব ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আলফালাহ, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এখন থেকে দেশে বসেই বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় কিনতে পারবেন বাংলাদেশি ভ্রমণকারীরা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের সদস্যদের এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ বিষয়ে একটি...
ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। 
কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের বিতরণ কমার বিপরীতে ঋণ আদায় বেশি হওয়ায় ঋণস্থিতি কমে এসেছে। মার্চের শেষে ছোট ও মাঝারি খাতের ঋণস্থিতি ২ লাখ ৯৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ বাংলাদেশ ব্যাংকের আরও চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বসারকে প্রশাসক হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রোববার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এসএসসির ফলাফলে ধারাবাহিকভাবে দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর ৩৮২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩৮২ জনই জিপিএ–৫ পেয়েছে। সোমবার বেলা ১২টায়...
চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় ‘রিলাক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর স্ত্রী তাহমিনা আক্তারকে গুরুতর আহত ও...
লোডিং...

এলাকার খবর