পেনশন স্কিমের টাকা বিনিয়োগ হচ্ছে যেখানে

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:১৮ পিএম

সর্বজনীন পেনশন স্কিমের টাকা কোথায় বিনিয়োগ করা হবে, তা নিয়ে সুনির্দিষ্ট বিধিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চালুর প্রায় ১১ মাস পর রোববার সর্বজনীন পেনশন স্কিমের তহবিল বিধিমালা জারি করা হয়। 

এতে বলা হয়েছে পেনশন তহবিলে জমা হওয়া অর্থ বিনিয়োগ করা হবে সরকারি ট্রেজারি বন্ড, বিল, সুকুকসহ ছয়টি খাতে। এ তহবিল ব্যবস্থাপনায় থাকবে আট সদস্যের কমিটি।

ছয়টি কম ঝুঁকিপূর্ণ খাত চিহ্নিত করে এ অর্থ বিনিয়োগ করা হবে বলে জানানো হয় বিধিমালায়। খাতগুলো হলো, সরকারি ট্রেজারি বন্ড, বিল, সুকুক, শেয়ারবাজারের মিউচুয়্যাল ফান্ড, ডাবল এ র‍্যাংকিংয়ে থাকা বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী আমানত, এ ক্যাটাগরির বন্ড এবং সরকারের অবকাঠামো খাত।

পেনশন স্কিমের অর্থ বেসরকারি কোম্পানি ও বিদেশে বিনিয়োগ করা যাবে না। একক খাত হিসেবে ২৫ শতাংশের বেশি বিনিয়োগের সুযোগ থাকছে না। এই তহবিল ব্যবস্থাপনার জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি অর্থ ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। 

সংস্থাটির সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্টের পরিচালন ব্যয় জমাকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। এটা কিন্তু সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক এই পেনশন স্কিম চালু করা হচ্ছে। এটি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত। ফলে এটি নিয়ে কারও মধ্যে সংশয় বা দ্বিধা তৈরি হওয়ার কোনো কারণ নেই।’ 

কমিটি সিকিউরিটিজের সম্ভাব্য মুনাফা ও ঝুঁকি বিশ্লেষণ করে বিনিয়োগের সুপারিশ করবে। যেকোনো ব্যবসা, অর্থ ও বিনিয়োগের পরিমাণ নিয়েও পরামর্শ দেবে কমিটি। 

এদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালী করতে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরুর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

সর্বজনীন পেনশন স্কিমে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত নিবন্ধন করেছে ৩ লাখ মানুষ। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজারই রয়েছে সমতা স্কিমে। তহবিলে জমা হয়েছে শত কোটি টাকা।

তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে মুক্ত বাণিজ্য অঞ্চল। সে ধারণা থেকে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করতে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। চলতি অর্থবছরের বাজেটে নতুন বিধিমালা...
চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
লোডিং...

এলাকার খবর