নিলামে ২ হাজার ৮৩ কোটি টাকা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া অর্থ সহায়তা বাংলাদেশ ব্যাংকে ফেরত আসা শুরু হয়েছে। ট্রেজারি বিল ও বন্ডের নিয়মিত নিলামের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করেও বাজার থেকে টাকা তোলা হচ্ছে। ৪টি নিলামে এ পর্যন্ত সবমিলিয়ে বাজার থেকে তোলা হয়েছে ২ হাজার ৮৩ কোটি টাকা।

জানা যায়, উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংক ও বাজার থেকে এসব টাকা তোলা হয়েছে। এর মাধ্যমে দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। 

সরকার পরিবর্তনের পরই উঠে আসে ব্যাংক খাতের দুরবস্থার চিত্র। সংকট সমাধানে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬টি দুর্বল ব্যাংককে সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে মূল্যস্ফীতি যেন না বাড়ে, সেজন্য বাংলাদেশ বিল নামে নতুন বন্ড ছাড়া হয়। এর মাধ্যমে গ্যারান্টি চুক্তি নয়, বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলবে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘নিলামের মাধ্যমে আমরা টাকা তুলে আনার চেষ্টা করছি। একটি কথা খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন ২২ হাজার ৫০০ কোটি টাকা বাজারে দিয়েছি, আমাদের কিন্তু একটা এনালাইসিস রয়েছে। আর সেটা হলো, বাজারে আমাদের রিজার্ভ মানির পরিমাণ। আমরা বিশ্লেষণ করে দেখেছি যে, রিজার্ভ মানির পরিমাণ যত থাকা উচিত, আমাদের এই ২২ হাজার ৫০০ কোটি টাকা দিলেও আমরা তার নিচে থাকছি। আসলে এটা মূল্যস্ফীতি উসকে দেওয়ার মতো কোনো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে না।’ 

বর্তমান বাস্তবতায় নিলামের মাধ্যমে টাকা তোলার প্রস্তাব আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফেরও। এ ছাড়া নতুন করে তারল্য সহায়তা না দিতে কেন্দ্রীয় ব্যাংককে সুপারিশ সংস্থাটির। সহায়তার টাকা যত দ্রুত সম্ভব বাজার থেকে তুলে নেয়ার পরামর্শও তাদের।

দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে। এ সময়ে টাকা ছাপানো হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। তবে সামগ্রিকভাবে মুদ্রা সরবরাহ কমানোর উদ্যোগ চলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
শের ৮২টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। ব্যর্থ কোম্পানির সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ ও খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি, ঋণ ছাড়ের ধীরগতি ও ঋণ পরিশোধের চাপ নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ। আগামী পাঁচ বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রয়োজন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর