বাংলাদেশ দিয়ে ভুটানে গেল সাড়ে ৬ হাজার কেজি পণ্য

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান শুরু করেছে ভুটান। ফলে থাইল্যান্ড থেকে আসা ১৫ টনের চালানটি বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করে ভুটানে যাবে।

দুই মাস আগে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হয় ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান। তবে সরকারি সংস্থাগুলোর অনুমোদন না থাকায় এত দিন খালাস করা সম্ভব হয়নি।

তবে গত সপ্তাহে সব অনুমোদন পাওয়ার পর রোববার চালানটির খালাস প্রক্রিয়া শুরু হয়।

থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানে ৬ হাজার ৫৩০ কেজি পণ্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট ও জুস।

এর আগে ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে ‘এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকল সই হয়।

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
মোংলা বন্দরে গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি আনার চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা। ৩ থেকে ৪টি বড় অংশে কেটে আনা ৪টি গাড়ি শনাক্ত করেছে তারা।
নানা ধরনের পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। পঞ্চগড়ের এই স্থলবন্দরে একসময় মূলত পাথর আমদানি হলেও এখন কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী, খাদ্যপণ্যসহ নানা পণ্য...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর