প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে এনবিআর

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এনবিআরের রাজস্ব আদায়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক—সব খাতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শুল্ক ও কর আদায়ের লক্ষ্যমাত্রা থেকে সংস্থাটি পিছিয়ে রয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

মঙ্গলবার এনবিআরের হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়।

এনবিআরের হিসাব অনুযায়ী, এই ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকার বেশি। এ সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং আয়কর কোনো খাতেই নির্ধারিত লক্ষ্য পূরণ হয়নি।

এনবিআরের হালনাগাদ প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। ছয় মাসে এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি টাকা। আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি টাকা। আমদানি শুল্ক খাতে একই সময়ে ৬৫ হাজার কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি টাকা।

অন্যদিকে, ভ্যাট বা মূসক খাতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি টাকা। অথচ এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে শুল্ককর আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এই লক্ষ্য বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।

দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
এনবিআর সংস্কার আন্দোলনের সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশে বাতিল হয়েছে তাদের লঘুদণ্ড। রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি...
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় আইন অনুযায়ী উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আয়কর আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে। 
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর