আগাম আয়কর রিটার্নে প্রণোদনা দিতে চায় সরকার

আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:১২ পিএম

করদাতাদের আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে নতুন প্রণোদনা চালুর পরিকল্পনা করেছে সরকার। আগামী অর্থবছর থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে অর্থবছরের শুরুতেই রিটার্ন দাখিলকারীরা প্রণোদনা পাবেন।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান। বাজেট প্রস্তাব অনুযায়ী, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ানো এবং কর প্রশাসনে বছরের শেষের চাপ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থবিলে সংশ্লিষ্ট আইনের ধারায় সংশোধনী আনা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। তবে অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোনো প্রণোদনা পাওয়া যাবে না, তবে এ সময় করদাতাকে জরিমানা দিতে হবে না।

অন্যদিকে, এপ্রিল থেকে জুন সময়ে রিটার্ন দাখিল করলে করদাতাদের জরিমানা দিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জমি কেনাবেচায় প্রকৃত মূল্য নিশ্চিত করা গেলে কালো টাকা সাদা করার প্রয়োজন থাকবে না। তিনি অর্থনীতির গণতন্ত্রায়ন, ব্যবসা সহজীকরণ...
জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে বিভিন্ন পণ্যে করছাড় দেওয়া হয়েছে। আমদানি ও সরবরাহ ক্ষেত্রে ৫, ২ ও ১ শতাংশ উৎসে করের হার কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ফলে, ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস-মুরগি,...
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর হিটেড টোব্যাকোতে...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকদের ১ হাজার ৭৫০ কেজির বেশি বাংলাদেশি ক্ষীরশাপাত আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগকে দুই দেশের...
মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্টগার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 
ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীর অলিগলি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। পুরান ঢাকার ‘ফিফা গলি’ সাজানো হয়েছে ফুটবল কিংবদন্তিদের গ্রাফিতি ও বিভিন্ন দেশের পতাকায়। বিশ্বকাপজুড়ে উদযাপনের প্রস্তুতি...
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
লোডিং...

এলাকার খবর