বন্যায় লক্ষাধিক হেক্টর জমির ফসল নষ্ট, মৎস্য খাতে ক্ষতি ৪০০ কোটি টাকা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও। আর মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকা। এসব তথ্য দিয়েছে কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ বিভাগ। উৎপাদন ও বাজারে এর নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের।

বন্যায় প্লাবিত হয়েছে চট্টগ্রাম, সিলেটসহ বিস্তৃর্ণ অঞ্চল। পানি নামতে শুরু করলেও বিরূপ প্রভাব পড়েছে কৃষি খাতে। তলিয়ে গেছে বীজতলা ও সবজির মাঠ। ভেসে গেছে মাছের ঘের। বিপাকে পশু খামারিরাও। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও যশোরসহ ১৬ জেলায়। ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। 

মৎস্য অধিদপ্তর বলছে, বন্যায় মাছ ও চিংড়ির পোনা ভেসে গেছে। এ খাতে লোকসান ৪০০ কোটি টাকারও বেশি। 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ক্ষতি পুষিয়ে নিতে সরকারি জমিতে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে। 

মন্ত্রী বলেন, আমাদের যেসব জায়গা বিএডিসি, মন্ত্রণালয়ের আছে, এগুলোকে বীজতলা হিসেবে ব্যবহার করে ওগুলতে বীজ ফেলে দিচ্ছি। পানি নামার পর আরও পরিষ্কার হওয়া যাবে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

খাদ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত ক্ষতির মূল্যায়ন, কৃষি উপকরণ বিতরণে জরুরি উদ্যোগ নেওয়ার তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। 

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, কো–অর্ডিনেশন থাকতে হবে সব ডিপার্টমেন্টের। অর্থের অপচয় যেন না হয়। 

দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জারি ও জলবায়ু সহনশীল কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বেড়েছে দাম।
সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে তেল সরবরাহ পুনরায় শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনায় বাজারে সরবরাহ নিয়ে...
১০৩ অনাপত্তি সনদ বাতিল 
ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড....
প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন হয়েছে। যার ফলে বৃহস্পতিবার থেকেই...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ করেছেন, কারাগারে তাকে অপরিচ্ছন্ন এবং আলো-বাতাসহীন সেলে রাখা হয়। রিমান্ডে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর