রকফেলার ফাউন্ডেশনের অনুদানে প্রান্তিক নারী কৃষকের পাশে দাঁড়াবে ব্র্যাক

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম

বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষকের ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে ৩ লাখ মার্কিন ডলার (৩ কোটি ৬৮ লাখ টাকা) সহায়তা দিচ্ছে দ্য রকফেলার ফাউন্ডেশন। এই সহায়তার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ব্র্যাক একটি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে, যার লক্ষ্য হবে নারী কৃষক ও তাদের পরিবারকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে বের করে আনা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সহায়তার মাধ্যমে ব্র্যাক ২০৩০ সালের মধ্যে এসব দেশের প্রান্তিক পর্যায়ের নারী কৃষক এবং তাদের পরিবারকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে বের করে আনার লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষক ও তাদের পরিবারকে স্থায়ীভাবে স্বনির্ভর করে তোলা হবে।

এ বিষয়ে দ্য রকফেলার ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের প্রধান দীপলি খান্না বলেন, ‘প্রান্তিক কৃষককে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা ধরনের চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করতে হয়। ব্র্যাককে সহায়তার মাধ্যমে আমরা ক্ষুদ্র কৃষকদের এমনভাবে সক্ষম করে তুলতে চাই, যাতে তারা কেবল বিপর্যয় মোকাবিলা নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির ভিত্তি গড়ে তুলতেও সক্ষম হয়।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষ ও জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতায় সক্ষম করে তুলতে পারলে তারা নিজেরাই টিকে থাকার পথ তৈরি করে নিতে পারে।’

আসিফ সালেহ্ আরও বলেন, ‘দ্য রকফেলার ফাউন্ডেশনের এই পদক্ষেপ প্রমাণ করেছে, স্থানীয়ভাবে পরিচালিত উদ্ভাবন যদি বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা যায়, তবে তা কোটি মানুষের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।’

 

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার ১ শতাংশের কম। আর এসময়ে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি'র প্রতিবেদনে...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর