মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মানিক

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

সাংবাদিক ম. হামিদুল হক মানিককে সভাপতি করে রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ সদস্যবিশিষ্ট গভর্নিং বডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় বিবেচনা ও প্রাসঙ্গিক সূত্রের আলোকে ঢাকা মহানগরীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা-২০২৪-এর ৬৭ ধারা অনুযায়ী নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে।

নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম. হামিদুল হক মানিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর; উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ; পরিচালক (মাধ্যমিক) বা মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি; পরিদর্শক (বিদ্যালয়) বা চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি; শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ; অভিভাবক প্রতিনিধি মো. শাকিল মোল্লা এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত গভর্নিং বডির মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে।

গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ড
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আ ক ম জামাল উদ্দিন, শিবলী রুবাইয়াত উল ইসলাম এবং নাজমুল আহসান কলিমুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার...
‘ইতোমধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায়...
প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ...
সর্বশেষ গত ২২ জুন সোমবার রাতে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এর আগে, ১ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈরেও ৩...
টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আবারও বাড়ছে। সুনামগঞ্জে সকাল থেকে বৃষ্টির কারণে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়ায়, বন্যার শঙ্কা দেখা...
হঠাৎ এক বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাবে বিপর্যস্ত জার্মানি। এই পোকার আক্রমণে মানুষের শরীরে গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরির আশঙ্কায় বার্লিনসহ বিভিন্ন এলাকার পার্কগুলো বন্ধ করে দিতে বলেছে কর্তৃপক্ষ।...
লোডিং...

এলাকার খবর