বাসের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী আহত, সড়কে ৩ ঘণ্টা অবরোধ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের চাপায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে রোববারের মধ্যে ফুট ওভারব্রিজ নির্মাণ শুরুর আশ্বাসে তিন ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কের উভয়পাশে অবরোধ করে বিক্ষোভ করে। আহত আব্দুল্লাহ আল জাবের ওই মাদরাসার আলীম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসা ছুটির পর দুপুর পৌনে ১টার দিকে আব্দুল্লাহ আল জাবের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে চাপা দেয়। এতে তিনি মহাসড়কে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

শিক্ষার্থীরা আরও জানান, এর আগে মাদরাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে গাজীপুর-২ আসনের এমপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও ফ্লাইওভার ব্রিজের কাজ হাতে নেওয়া হয়নি। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে।

এদিকে, ব্যস্ততম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

বলাকা পরিবহনের বাস যাত্রী মিল্টন খন্দকার বলেন, সড়ক অবরোধের কারণে চান্দনা চৌরাস্তা থেকে কলেজ গেইট পর্যন্ত গাড়ির অনেক চাপ রয়েছে।  এক ঘণ্টা যানজটে আটকে থাকার পর বিকল্প হিসেবে ভেতরে রাস্তায় যাচ্ছি। এ যানজট কখন কমবে জানি না।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। পরে ফুট ওভারব্রিজ নির্মাণে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তিন ঘণ্টা পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। 
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে সিরাজদিখানের রামকৃষ্ণদী এলাকায় বাবা মেয়েকে কুপিয়ে জখম করে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম নামের এক নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে যুবদলকর্মী ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জাতীয় গ্রিডে সীমিত পরিসরে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পেয়েছে রূপপুরের প্রথম ইউনিট। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
হ্যালোইন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এ উপলক্ষে ২৯ থেকে ৩১ অক্টোবর গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে ‘আ গ্র্যান্ডিওস হলো ফেস্ট’ এবং ৩১ অক্টোবর গ্রিল অন দ্য স্কাইলাইনে...
যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাপান থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। ফ্লাইটটি বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর