তামিল ‘থাই নাড়ু’র নকল ‘জওয়ান’!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

‘জওয়ান’ জ্বরে কাঁপছে ভারত-বাংলাদেশ। মুক্তির পরই সিনেমাটি নিয়ে শাহরুখ-ভক্তদের মাঝে উন্মাদনার শুরু। প্রথম দু'দিনে বিশ্বজুড়ে ছবিটি আয় করে নিয়েছে ২০০ কোটি রুপি।

বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই বলিউডের বড় বড় রেকর্ড ভেঙে দেবে ‘জওয়ান’। এমন ডামাডোলের মধ্যেই শাহরুখের ছবির বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, পরিচালক অ্যাটলি তামিল ছবি নকল করে ‘জওয়ান’ বানিয়েছেন!

তামিল সিনেমা জগতের সুপারস্টার অ্যাটলি এ সিনেমা দিয়েই প্রথমবার পা রেখেছেন বলিউডে। আর প্রথম ছবিতেই তিনি পেয়েছেন শাহরুখ খানের মতো তারকাকে। একেবারেই দক্ষিণী ছবির কায়দায় অভিনেতাকে নিয়ে তৈরি করেছেন ‘জওয়ান’।

কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, ছবিটি একেবারেই মৌলিক গল্প নয়। বরং পুরোটাই একটি তামিল ছবি থেকে হুবহু নকল! তাদের দাবি, ওই ছবিতে নায়কের দ্বৈত চরিত্র ছিল। ‘জওয়ান’ ছবিতেও শাহরুখকে তেমনটাই দেখা গেছে। তাই অ্যাটলি এই সিনেমাকে মৌলিক বলে দাবি করলেও তা মিথ্যা!

১৯৮৯ সালে মুক্তি পায় আর অরবিন্দরাজ পরিচালিত তামিল ছবি ‘থাই নাড়ু’। সেই ছবিতে অভিনয় করেছিলেন সত্যরাজ ও রাধিকা। অ্যাটলির বিরুদ্ধে অভিযোগ, পরিচালক সেই ছবিটিরই রিমেক করেছেন। কিন্তু সে কথা তিনি কোথাও স্বীকার করেননি। পরিচালক অ্যাটলি কুমারের বিরুদ্ধে নকলের অভিযোগ আগেও উঠেছে। কিন্তু তাতে ছবির ব্যবসায় কোনো ক্ষতি হয়নি। গত দু’দিনে ‘জওয়ান’-এর বক্স অফিস আয়ও যেন আরও একবার সেটাই প্রমাণ করেছে।

প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বহু পুরনো এক প্রেমের সম্পর্কের দাবি সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও সাবেক সুপারমডেল মুজাম্মিল ইব্রাহিম। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে তিনি...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর