ছুটছে ‘জওয়ান’, চার দিনেই ৫০০ কোটি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার সেই সংলাপটি মনে পড়ে? যেখানে খোকা ওরফে অনির্বাণ ভট্টাচার্য বলেছিলেন, ‘শাহরুখ খান যেদিন ফিরবে সেদিন কেউ পার পাবে না!’ সেটাই যেন ঘটছে ‘জওয়ান’ মুক্তিতে। মুক্তির পঞ্চম দিন না পেরোতেই শাহরুখের এই সিনেমা গ্লোবাল বক্স অফিসে পোঁছে গেছে ৫০০ কোটির ক্লাবে। এর আগে একই সময়ে সারাবিশ্বে শাহরুখের ‘পাঠান’ ছবির আয় ছিল ৪০০ কোটি রুপি। এবার সেই রেকর্ড ভেঙে দিলো ‘জওয়ান’। বক্স অফিস চার্টে হলিউড সিনেমা ‌‘দ্য নান ২’র পরই দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’।

সংবাদমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদনে জানা যায়, গ্লোবাল বক্স অফিসে মাত্র চার দিনে ‌‘জওয়ান’-এর আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বিষয়টি শেয়ার করে বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা লিখেছেন, ‘‘গ্লোবাল বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটি আয় করে ইতিহাস গড়েছে ‘জওয়ান’। প্রতিদিন সিনেমাটি বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার উপর ব্যবসা করছে।’ 

অন্যদিকে, প্রথম চারদিনে ভারতীয় বক্স অফিসে ‘জওয়ান’ তুলে নিয়েছে ২৮৭ কোটি রুপি। মুক্তির প্রথম দিন (৭ সেপ্টেম্বর) সিনেমাটি সব রেকর্ড ভেঙে ৭৫ কোটি রুপির ব্যবসা করে ফেলে। তারপর থেকেই লাফিয়ে বাড়ছে আয়ের অঙ্ক। যদিও দ্বিতীয় দিন (৮ সেপ্টেম্বর) প্রথমদিনের তুলনায় আয় খানিকটা কমেছিল, সেদিন ‘জওয়ান’ মাত্র ৫২.২৩ কোটি রুপি আয় করেছিল। কিন্তু শনিবার দিন ফের ঘুরে দাঁড়ায় এই ছবি। সেদিন ৭৭ কোটি রুপি আয় করে ভারতীয় বক্স অফিসে যা রবিবার আরও বেড়ে হয় ৮১ কোটি। সব মিলিয়ে আজ সোমবার পর্যন্ত ভারতে ২৮৭ কোটি রুপির ব্যবসা করেছে ‘জওয়ান’।

প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তের।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি।...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
লোডিং...

এলাকার খবর