৫৮-তে শাহরুখ

জন্মদিনটা এবার জমকালো

বলিউডে দেখিয়েছেন বাদশাহী চমক। বছরের শুরু থেকেই বৃহস্পতি তুঙ্গে। একে একে মুক্তি পেল দুটি ছবি— ‘পাঠান’ ও ‘জওয়ান’। বক্স অফিসে দুটি ছবিই সুপারহিট। শুধু তাই নয়, রেকর্ডও গড়েছে নতুন নতুন। সাফল্যের এই রেশ কাটতে না কাটতেই এলো জন্মদিন। এবারের জন্মদিনটা তাই তো রঙিন। সবচেয়ে বেশি জমকালোও বটে।

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:১১ পিএম

আজ ৫৮ বছরে পা রাখলেন শাহরুখ খান। ১৯৬৫ সালের এই দিনে নয়া দিল্লিতে তাঁর জন্ম। ভক্তরা প্রত্যেক জন্মদিনই তাঁকে বিশেষভাবে চমকে দেন। তবে চলতি বছর শাহরুখ যে উজ্জ্বল কীর্তি গড়েছেন, সেই প্রাপ্তি উদযাপন যোগ হচ্ছে এবারের জন্মোৎসবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বৃহস্পতিবার শাহরুখের ৫৮তম জন্মবার্ষিকী ঘিরে সেজে উঠবে মুম্বাইয়ে নায়কের বাসভবন ‘মান্নাত’। 

রাতেই জন্মদিনের গ্র্যান্ড পার্টি হবে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। সেখানে শাহরুখকে বিশেষ উপহার দেবেন নির্মাতা রাজকুমার হিরানি। জমকালো ওই পার্টিতে ‘ডানকি’ সিনেমার টিজার প্রকাশ করবেন তিনি। অনুষ্ঠানের অতিথি তালিকাও দীর্ঘ। পার্টিতে আসার কথা রয়েছে কাজল আগরওয়াল, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দসহ আরও অনেকের।

এছাড়া বলিউড বাদশার জন্মদিন উপলক্ষে বড় কিছু আসছে বলে জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও। ভক্তরা ধারণা করছেন, আজই জানা যেতে পারে ওটিটিতে ‘জওয়ান’ মুক্তির তারিখ।

ভক্তদের সঙ্গে কিং খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে, চার দিনব্যাপি শাহরুখের জন্মদিন পালন করছে অভিনেতার সবথেকে বড় ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্স। এই দিনটি যাতে উৎসবে পরিণত করা যায়, তেমন আয়োজনের কমতি রাখেনি। জানা গেছে, এসআরকে ইউনিভার্সের তরফে গ্রামীণ স্কুলের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। এছাড়া গতকাল বুধবার মারাঠা মন্দিরে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) দেখানোর আয়োজনও ছিল। এমনকি বস্তিতে ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য রেশন বিতরণ করবে তাঁরা। এছাড়া আগামীকাল সকালে একটা বিশাল পার্টির পরিকল্পনাও রয়েছে তাঁদের তরফ থেকে। পাশাপাশি, ১ ও ২ নভেম্বর বান্দ্রায় শাহরুখের বাড়ির বাইরে জড়ো হওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট বলছে, জন্মদিনের ক্ষণ শুরু পর যেকোনো সময় এবারও মান্নাতের ছাদে শাহরুখের দেখা মিলবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। সিনেমাটির ব্লকবাস্টার সাফল্যে সুদিন ফেরান শাহরুখ। এরপর সেপ্টেম্বরে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের নির্মাণে মুক্তি পায় ‘জওয়ান’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে দুটি ছবি। তবে, চলতি বছর সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা ‘জওয়ান’।

এদিকে, আগামী ২১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে শাহরুখের ‘ডানকি’ ছবিটির। আজই প্রকাশ পাচ্ছে টিজার।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর