প্রথম দিনে মাত্র ২৯৩ টিকিট বিক্রি হয়েছে যে ছবির!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

অর্জুন কাপুর ও ভূমি পেডনেকর অভিনীত বলিউড সিনেমা ‘দ্য লেডি কিলার’র (২০২৩) বাজেট ছিল ৪০ কোটি রুপি। কিন্তু চলচ্চিত্রটি বাক্স অফিস থেকে ১ লাখ রুপিও ঘরে তুলতে পারেনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভূমি ও অর্জুনের ক্যারিয়ারের সর্বনিম্ন ওপেন হয়ে উঠেছে এই চলচ্চিত্র।

ভারতীয় পোর্টাল স্যাকনিল্ক আরও জানিয়েছে যে, ভারতজুড়ে প্রথমদিনে মাত্র ২৯৩টি টিকিট বিক্রি হয়েছিল সিনেমাটির। এমনকি ওটিটিতে মুক্তির কথা থাকলেও ছবিটির বেহাল পারফরম্যান্স দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা ও প্রযোজক। শেষ পর্যন্ত ২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসার পরিবর্তে ইউটিউবে নীরবে মুক্তি পেল অর্জুন কাপুর ও ভূমি পেডনেকরের বক্স অফিসে চরম লোকসান হওয়া দ্য লেডি কিলার।

এদিকে, ছবিটি ঘিরে কোনো গুঞ্জন ছিল না, যা ইন্টারনেট সার্ফিং করার সময় নেটিজেনদের কাছে খুব অবাকই লেগেছে। 

অনেকে হরহামেশাই অজয় বহেল পরিচালিত এই ছবিকে নিয়ে ট্রোল করেছেন। তাদের মতে, গল্পের ফাঁক-ফোকর অহরহ ধরা দিয়েছে ভক্তদের কাছে। দৃশ্যত অসম্পূর্ণ বলে মনে করা হচ্ছে সিনেমাটি।

ছবিটি দেখে, ইউটিউবে কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘থিয়েটার মে নেহি চলি তো ইউটিউব পে ফ্রি মি দে দিয়া, গজব বেজ্জাতি!’ অন্য একজন ট্রোল শেয়ার করেছেন, ‘ছবিটি ধাকড়ের রেকর্ড ভেঙেছে, মহামারি পরবর্তী বলিউডের সবচেয়ে বিপর্যয়কর চলচ্চিত্র হয়ে উঠেছে।’

অন্যদিকে, সিনেপর্দার পর ছবির অনলাইন হালহকিকত আর কয়েকটা দিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে।

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর