মিস ইউনিভার্স জিতলে মিথিলা পাবেন ৬৬ কোটির মুকুট, প্রাইভেট জেট!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

মিস ইউনিভার্স প্রতিযোগিতার শীর্ষ সম্মান জিততে পারলে তানজিয়া জামান মিথিলার সামনে খুলে যাবে রাজকীয় জীবনের দরজা। বিজয়ীর মাথায় তুলিয়ে দেওয়া হয় ৫.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় ৬৬ কোটি টাকা—মূল্যের হীরাখচিত মুকুট ‘ফোর্স ফর গুড’। হাজারো হীরা ও নীলকান্তমণিতে সাজানো এই মুকুট বিশ্বে অন্যতম দামী ক্রাউন হিসেবে পরিচিত।

এছাড়া বিজয়ী এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন। তিনি পাবেন ২.৫ লাখ ডলার বেতন (বাংলাদেশি টাকায় ৩ কোটির বেশি)।

পরবর্তী এক বছর তাঁর খাবার, পোশাক, মেকআপ, ফটোশুট থেকে শুরু করে প্রতিটি সফরের হোটেল–বিমান–পরিবহন—সব খরচ বহন করবে কর্তৃপক্ষ।

সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো, বিশ্ব ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট ব্যবহারের সুযোগ। সরকারি সফর, ফ্যাশন শো, দাতব্য কার্যক্রম বা ব্র্যান্ড শুট; সব ক্ষেত্রেই তিনি ভিআইপি প্রটোকলে উড়াল দেবেন এই ব্যক্তিগত উড়োজাহাজে।

সারা বছর মিস ইউনিভার্সকে অংশ নিতে হয় আন্তর্জাতিক ক্যাম্পেইন ও মানবিক কাজে। চাইলে বিভিন্ন গ্লোবাল পার্টি, কনসার্ট বা ইভেন্টেও অংশ নিতে পারেন; সব আয়োজনই হবে সংস্থাটির ব্যবস্থাপনায়।
এক কথায়, বিজয়ীর জীবনে পুরো এক বছর কাটবে অতিবিলাসী, স্বপ্নময় ও দায়িত্বপূর্ণ।

এখন ভোটযুদ্ধ: পপুলার চয়েসের শীর্ষস্থানে উঠতে আর মাত্র কয়েক ধাপ

এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম আসরে তিনি শুধু সৌন্দর্য নয়, বরং দেশীয় ঐতিহ্য ও পরিচয় দারুণভাবে তুলে ধরেছেন। বিশেষ করে ‘ন্যাশনাল কস্টিউম’ রাউন্ডে তাঁর ‘দ্য কুইন অব বেঙ্গল’ পরিচয় আন্তর্জাতিকভাবে নজর কাড়ে। শাপলা নকশার সেই হাতে তৈরি জামদানি শাড়ি বানাতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি।

জনপ্রিয়তার ভোট বিভাগে মিথিলা এখন শীর্ষস্থান থেকে খুব কাছাকাছি। বাংলাদেশের পক্ষে ইতিমধ্যে পড়েছে ১৫ লাখ ৫০ হাজারেরও বেশি ভোট, যা দেশের ইতিহাসে প্রথম। পপুলার চয়েসে শীর্ষে যেতে প্রয়োজন আরও প্রায় কয়েক হাজার ভোট। ভোট গ্রহণ চলবে ১৯ নভেম্বর রাত পর্যন্ত।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর