ভোট ফর মিথিলা: সামনে শুধু মিস ইউনিভার্সের এক প্রতিযোগী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রথমবারের মতো কোনো বাংলাদেশির ‘মিস ইউনিভার্স’-এ ইতিহাস গড়ার সম্ভাবনা নিয়েও চলছে জোর আলোচনা।

এবারের ‘পিপলস চয়েস’ ভোটিংয়ে মিথিলা সেরা পাঁচে উঠেছেন। মিস ইউনিভার্স অফিসিয়াল পেজ জানিয়েছে, মিথিলা র‌্যাংকিংয়ে ২ নম্বরে অবস্থান করছেন। ২৩ হাজার ভোট পেলেই পেছনে ফেলবেন ফিলিপােইনের আহিশা মানালোকে তিনি এখন ১ নম্বরে অবস্থান করছেন। 

মিথিলার ফেসবুক পেজে গতকাল রাত সোয়া ৭টার দিকে একটি পোস্টে লেখা ছিল, ‘বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা ভোট দেয়, ৭ দিনে কয়েক কোটি ভোট সম্ভব। ১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০–১২ মিনিট। ১৮–১৯ কোটি মানুষের দেশে শুধু ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য প্রচারণা তুঙ্গে। জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেক অভিনেতা ও মডেল ভোট চাইতে পোস্ট দিয়েছেন।

ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপ-এ বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ এবং তারপর ‘পিপলস চয়েস’ সেকশনে মিথিলাকে নির্বাচন করতে হবে। বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও অতিরিক্ত ভোট দেওয়া যাবে।

উল্লেখ্য, মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরেই ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জিতেছেন। তিনি শুধু মডেল ও অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহ বিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালে একই খেতাব অর্জন করলেও করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে তিনি পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন।

মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তী এখন আয়ারল্যান্ডপ্রবাসী জীবনেই থিতু। বেড়েছে আরও ব্যস্ততা। কখনো সামাজিক উদ্যোগ, কখনো ফটোশুট, কখনো অভিনয়—তার ওপর নিয়মিত চলছে লেখালেখিও। আর সেই লেখালেখির...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...

এলাকার খবর