পশ্চিমবঙ্গে আড়াই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে ২৫ বছর মেয়াদে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের (এইএসএল) শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড (পিটিএসএল)। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডব্লিউবিএসইডিসিএল) কাছ থেকে এ কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, পিটিএসএল প্রাথমিকভাবে ১ হাজার ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে। এ বিদ্যুৎ দিন-রাত ২৪ ঘণ্টা পাওয়া যাবে। পাশাপাশি অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিকল্প রাখা হয়েছে। সেটি কার্যকর হলে মোট সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৫০০ মেগাওয়াটে।

প্রতিযোগিতামূলক দরপত্র ও ই-রিভার্স নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কার্যাদেশটি পেয়েছে পিটিএসএল। নির্ধারিত সূচি অনুযায়ী, ১ হাজার ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২৮ সালের ১ জুলাই থেকে। অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের বিকল্প কার্যকর হলে ওই অংশের সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।

এইএসএলের প্রধান নির্বাহী কন্দর্প প্যাটেল বলেন, ভারতের জ্বালানি খাতের রূপান্তরে ২৪ ঘণ্টার নবায়নযোগ্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে নবায়নযোগ্য শক্তির সুবিধার পাশাপাশি সঞ্চালন ব্যবস্থার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। 

তার মতে, এ কার্যাদেশ পাওয়ার মধ্য দিয়ে বড় পরিসরে জ্বালানি সমাধান দেওয়ার সক্ষমতা ও অঙ্গীকার আরও জোরালো হয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।

এইএসএলের তথ্য অনুযায়ী, পিটিএসএল ইতিমধ্যে প্রায় ৪ দশমিক ৬ গিগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ এবং ৩ দশমিক ৫ গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি সংরক্ষণ সক্ষমতার ব্যবস্থা করেছে। পাশাপাশি শিল্পকারখানা, তথ্যকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির পরিধি বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

আদানি গ্রুপের অংশ এইএসএল বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ, স্মার্ট মিটারিং ও শীতলীকরণসহ জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতের বেসরকারি খাতের বৃহত্তম বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি হিসেবে তাদের সঞ্চালন নেটওয়ার্কের দৈর্ঘ্য ৩০ হাজার ৬৮৩ সার্কিট কিলোমিটার এবং রূপান্তর সক্ষমতা ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ এমভিএ। মুম্বাই মহানগর ও মুন্দ্রা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ কোটি ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ সেবা দেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্মার্ট মিটারিং ব্যবসার পরিধিও বাড়াচ্ছে এইএসএল।

ইয়েমেনের তাইজ প্রদেশের দুটি জেলায় বিমান হামলার দাবি করেছে দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠী। এছাড়া হুতি নিয়ন্ত্রিত সানা, তাইজ ও সাদা প্রদেশে ইয়েমেন সরকারি বাহিনীর অভিযান চালানোর কথা জানানো হয়েছে। তবে এ...
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে চলছে অচলাবস্থা। এ অচলাবস্থার মূলে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য। কোনো প্রার্থীর বিষয়েই তারা একমত হতে পারছে না। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের...
ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর...
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির...
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করার ঐতিহাসিক রায়ে বদলে যাচ্ছে ইসরায়েলের আইনি লড়াইয়ের যৌক্তিকতা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-র এমন ভূমিকা গাজা সংক্রান্ত মামলায়...
লম্বা সময় ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে নাহিদ রানা। চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন বাংলাদেশের এই স্পিডস্টার। দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ফুল রানআপে বোলিং শুরু করেছেন রানা। 
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গিয়ে তিন দিন ধরে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। তাদের প্রায় ৮ শতাধিক পর্যটক শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৬টি সার্ভিস ট্রলারে...
চলতি মাসেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছে বোয়েসেল। আর বেসরকারির পুরো প্রক্রিয়া অনলাইন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে অনিয়ম ঠেকানো এবং কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর