প্রসেনজিতের সঙ্গে বুবলী-পরীর ‘খেলা হবে’

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:০৮ পিএম

শনিবার (৩০ সেপ্টেম্বর) ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। তার একদিন পরেই চমক হিসেবে সামনে এল নতুন খবর। বাংলাদেশি সিনেমায় কাজ করছেন এই গুণী অভিনেতা। নির্মাতা তানিম রহমান অংশুর ‘খেলা হবে’ ছবিতে পরী মণি-বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনিও। ইতোমধ্যে টলিউডে চাউর হয়েছে খবরটি। তবে নির্মাতা অংশু কিংবা অভিনয়শিল্পীরা মুখে কুলুপ এঁটেছেন এ বিষয়ে। এমনকি প্রসেনজিতের তরফ থেকেও এ নিয়ে কিছুই জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলার বরাতে জানা যায়, এরইমধ্যে নাকি সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে কলকাতায়। অক্টোবর পর্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ অংশ ক্যামেরাবন্দি হবে। প্রসেনজিৎ-বুবলী-পরী মণি ছাড়াও এ ছবিতে দেখা যাবে মুশফিক ফারহান, আজাদ আবুল কালাম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু প্রমুখদের। প্রযোজনা করছে টিএম ফিল্মস।

এর আগে জানা গিয়েছিল, ‘খেলা হবে’ ছবিটির বেশ কিছু অংশের শুটিং হবে কলকাতায়। সেই অনুযায়ী, এরই মধ্যে মিলেছে অনুমতিপত্রও। গত ২৪ সেপ্টেম্বর ১২ জন শিল্পী-কলাকুশলীকে নিয়ে কাজের ছাড়পত্র পেয়েছেন পরিচালক তানিম রহমান অংশু। তবে এ বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে নির্মাতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। অপরদিকে, সিনেমাটি নিয়ে পরীমণি বলেছিলেন, ‘অফিশিয়ালি আমি কোনও কিছুই বলতে নারাজ। তবে বড় ধরনের প্রজেক্টের একটি কাজ হচ্ছে।’

প্রসঙ্গত, ‘খেলা হবে’ সংলাপটি দেশের রাজনীতিতে বেশ পরিচিত। নারায়ণগঞ্জের এক রাজনীতিবিদের মুখ থেকে আসা কথাটি সীমান্ত ছাড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনেও চর্চিত। শুধু তাই নয়, কিছু দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও এই সংলাপটি ব্যবহৃত হয়েছে। এছাড়া টলিউডের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’তে এই শিরোনামে একটি গান রয়েছে, যেটাতে পারফর্ম করেছেন ঢাকার নায়িকা নুসরাত ফারিয়া।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর